যেসব মানুষ অক্ষম ( কর্ম করার মত শারীরিক যোগ্যতা নেই ); যাদেরকে দেখাশুনা কিংবা ভরণপোষণ দেয়ার মত সামর্থ্যবান কেউ নেই; যাদেরকে সুদ মুক্ত ঋণ প্রদান করা হলেও সেটা দিয়ে তারা কোন আয় উপার্জন করতে পারবে না - সে সব অসহায় মানুষদের নিয়েই তৈরি করা হয়েছে - Help Disabled মডিউল।। আপনার যাকাত, ফিতরা অথবা সাদাকা দিয়ে একজন অসহায় মানুষকে সহায়তা প্রদান করতে চাইলে - Help Disabled থেকে খুঁজে নেয়াই হবে স্মার্ট ডিসিশন।। ♦ বাংলাদেশের যেখানে যেখানে আমাদের ব্রাঞ্চ রয়েছে - সেইসব ব্রাঞ্চের আওতাধীন এলাকা থেকে আমাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম এমন অসহায় মানুষদের খুঁজে আমাদের সফটওয়্যারে আপডেট করে দিচ্ছে। আমরা সবকিছু দেখে সেগুলো অনুমোদন করছি। ♦ ডিজেবল্ড মানুষদের জন্য আমরা কোন ফান্ড কালেকশন করি না। আপনাকে সরাসরি ব্রাঞ্চের মাধ্যমে সাহায্য পাঠাতে হবে।। তবে, আপনি চাইলে এ বিষয়ে আমাদের হেল্প নিতে পারেন।। ♦ যে মানুষটাকে আপনার পছন্দ হবে - তার Details এ ক্লিক করুন। তার একাধিক ছবি, তার বাড়ী-ঘরের ছবি দেখতে পাবেন। Declaration এ ক্লিক করলে দেখবেন - এই মানুষটার ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম এবং আমাদের টিম লিডার - এই চারজন স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র বা সার্টিফিকেট আছে।। ♦ কোন নাম্বারে টাকা পাঠানো যাবে সেটি প্রত্যয়ন পত্রে দেওয়া আছে। আপনার প্রদত্ত সাহায্যের টাকা হস্তান্তর করা হচ্ছে এমন আরেকটি ছবি আপলোড করা হবে।। ♦ যে মানুষটাকে আপনি সাহায্য প্রদানের জন্য নির্বাচন করেছেন - ভেরিফাইড ব্রাঞ্চে ক্লিক করলে - যে পেইজটি আসবে সেখানে আমাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিম এর টিম লিডার সহ সবার নাম ফোন নাম্বার ছবি পাবেন। এ ছাড়াও উক্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার দেখতে পাবেন। ♦ আপনি কোন অসহায় মানুষকে সাহায্য প্রদান করলে অনুগ্রহ করে আমাদের অবগত করবেন। আমরা ক্রস চেক করব এবং সাহায্যপ্রাপ্ত ব্যক্তির হিসেবে সেটা আপডেট করে দেব - যাতে একই ব্যক্তি বারবার সাহায্য না পায়।। বিনীত- কামাল আহমেদ ফাউন্ডার "মসজিদ ডট লাইফ" Email: masjid.life.kamal@gmail.com +19193608286 (WhatsApp) (দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত জনগোষ্ঠীর জন্য ১০০% সুদমুক্ত এবং মুনাফা, সার্ভিস চার্জ, আবেদন ফি এবং জরিমানা ও জামানত বিহীন - মসজিদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম সহ বহুবিধ সমাজসেবামূলক কার্যক্রম) www.masjid.
2
6
1
164
11
108
3
5
19
58
7
15
54
8