হাফিজ বেগম শারীরিক প্রতিবন্ধী, তার স্বামী ও একজন শারীরিক অসুস্থ, তার একটি ছোট মেয়ে আছে। ১ শতক জমির মধ্যে ছোট একটা ঘরে বাস করেন। হাফিজা বেগম এর বাবার বাড়ি চট্টগ্রামের শহীদ নগর বায়েজিদ বোস্তামি, বিবাহ হয়েছে রংপুর জেলায়। হাফিজা বেগম একজন এর কাছে ১০০০০ টাকা সুদের হারে টাকা নিয়েছে, সেই টাকা সুদে আসলে ১৫০০০ টাকা হয়েছে, তিনি পরিশোধ করতে পারছে না। দিন এক বেলা খেয়ে থাকতে হয় অনেক সময়। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে কেউ তাকে কাজে নেয় না, আর ভাড়ি কাজ ও সে করতে পারে না। এমতাবস্থায় সে আপনাদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন করতেছে।