Discover skilled and verified people from each district across Bangladesh.
এবার শহুরে মানুষদের বহু সমস্যার নির্ভরযোগ্য সমাধানের জন্যে - অজ পাড়াগায়ের মানুষদের সাথে সেতুবন্ধন তৈরি করে দেবে মসজিদ ডট লাইফ এর "Bridging_সেতুবন্ধন"
♦ যেমন ধরুন - আপনার একজন সাপোর্ট স্টাফ লাগবে ( বাসার কাজের বুয়া, দারোয়ান, ড্রাইভার, বাবুর্চি); কিংবা একজন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, রংমিস্ত্রি বা প্লাম্বার এ ধরনের কোন লোক প্রয়োজন। অথচ, আপনি খুঁজে পাচ্ছেন না।
♦ অন্যদিকে, অজ পাড়াগাঁয়ে কেউ একজন কত কষ্টে দিনাতিপাত করছে, একটা কাজ খুঁজে পাচ্ছে না।
♦ গ্রামে কত দরিদ্র অসহায় পর্দাশীল নামাজী মহিলা আছেন যারা শহরে কোন মানুষের বাসায় কাজ করতে চান, যাতে খেয়ে-পরে একটু ভালো থাকতে পারেন, নিজের সম্ভ্রম নিয়ে থাকতে পারেন। অথচ কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না।
আপনাদের মেলবন্ধন হবে মসজিদ ডট লাইফ এর "Bridging_সেতুবন্ধন"
♦ সদ্যভুমিষ্ঠ একটা এতিম বাচ্চাকে দেখাশোনার কেউ নেই; অন্যদিকে এক নিঃসন্তান দম্পতি হন্যে হয়ে খুঁজছেন একটা বাচ্চা দত্তক নেয়ার জন্য। সমাধান - "Bridging_সেতুবন্ধন"।
♦ আপনি হয়তো একটা বুটিক শপ চালাচ্ছেন। যেই জামাটা বানানোর জন্য শহরের টেইলারকে আপনি ১০০০/১২০০ টাকা দিচ্ছেন। অন্যদিকে গ্রামের অনেক এক্সপার্ট একজন টেইলার ২৫০/৩০০ টাকায় সেই জামা তৈরি করে দিচ্ছেন। অথচ, কাজ পাচ্ছেন না।
♦ আরো বহু রকমের সেবা এর আওতায় থাকবে পর্যায়ক্রমে জানাচ্ছি ইনশাআল্লাহ।
"Bridging_সেতুবন্ধন" এর প্রত্যেকটা মানুষ হবে ভেরিফাইড। তার নাড়ীর ঠিকানা মানে স্থায়ী ঠিকানা থেকেই তার ভেরিফিকেশন করা থাকবে।
প্রতিটা মানুষের জন্য সার্টিফিকেট ইস্যু করবেন - তার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টিমের টিম লিডার।
বিনীত-কামাল আহমেদফাউন্ডার, "মসজিদ ডট লাইফ"Email: masjid.life.kamal@gmail.com+1 919 360 8286 (WhatsApp)